মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হুতিদের বিরুদ্ধে ইয়েমেনি বাহিনীর বড় পাল্টা অভিযান

ইয়েমেনের কৌশলগত বন্দরনগরী মোখা হুতিদের কাছ থেকে পুনর্দখলের দাবি করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনী। একই সঙ্গে বাব আল-মানদাব প্রণালির কাছে হুতিদের গুরুত্বপূর্ণ অবস্থানগুলো দখলে নিতে বড় ধরনের পাল্টা অভিযান শুরু করেছে তারা।

মঙ্গলবার (৬ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে মোখা পুনর্দখলের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে তারা বাব আল-মানদাব প্রণালির কাছে ধুবাব এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান হুতিদের কাছ থেকে দখলে নেওয়ার দাবি করেছিল।

বাব আল-মানদাব প্রণালি লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ সামরিক ও অর্থনৈতিক- উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে হুতিদের হুমকির পর সৌদি আরবের নিরাপত্তা জোরদারে তুরস্ক ও পাকিস্তান দ্রুত সামরিক মোতায়েনে সম্মত হয়েছে। মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় এ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে হরমুজ প্রণালিতে অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে একটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার পর এর ইঞ্জিনকক্ষে আগুন লাগে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেটিএমও) জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন জাহাজটির ক্রুরা।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, আলোচনার সময় যুক্তরাষ্ট্র হামলা চালানোয় ওয়াশিংটনের সঙ্গে আলোচনা এখন ‘অর্থহীন’ হয়ে পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হুতিদের বিরুদ্ধে ইয়েমেনি বাহিনীর বড় পাল্টা অভিযান

প্রকাশিত সময় : ০৯:২৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬