বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তবুও ফাঁস রাধিকার অন্তরঙ্গ ভিডিও

অনুমতি ছাড়াই বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের একটি অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ফাঁস হয়েছে। শুটিংয়ে অভিনয়শিল্পীদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সেটে মোবাইল ফোন নিষিদ্ধ রাখার পরামর্শ দিয়েছেন ‘লাস্ট স্টোরিজ ৩’ অভিনেতা অনিরুদ্ধ সূর্য। কিন্ত তারপরও ফাঁস হয়ে যাওয়া ভিডিওটি নিয়ে বেশ শোরগোল পড়েছে বলিউডে। সম্প্রতি মিড ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে অনিরুদ্ধ বলেন, অন্তরঙ্গ দৃশ্য ধারণের সময় কঠোর নিরাপত্তাব্যবস্থা, ইন্টিমেসি কো-অর্ডিনেটর এবং গোপনীয়তা চুক্তি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া সেটে কারও হাতে মোবাইল ফোন না থাকলে অনুমতি ছাড়া ভিডিও ধারণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

রাধিকা আপ্তের ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অনিরুদ্ধ বলেন, অন্তরঙ্গতা ব্যক্তিগত বিষয়। সেটি কারও অনুমতি ছাড়া ধারণ বা প্রকাশ করা একজন অভিনয়শিল্পীর জন্য অত্যন্ত অস্বস্তিকর ও লঙ্ঘনমূলক অভিজ্ঞতা হতে পারে। অভিনেতা জানান, তিনি এখনো কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেননি। তাই এ ধরনের দৃশ্য ধারণের সময় ঠিক কী ধরনের প্রোটোকল অনুসরণ করা হয়, সে বিষয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু বলতে পারছেন না। তবে চলচ্চিত্রের সেটে এ ধরনের দৃশ্যের ক্ষেত্রে সাধারণত মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ থাকে বলে তিনি জানেন।

অনিরুদ্ধ বলেন, চলচ্চিত্রের কলাকুশলীদের সাধারণত গোপনীয়তা রক্ষার জন্য চুক্তি বা নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টে (এনডিএ) স্বাক্ষর করতে হয়। অনুমতি ছাড়া কোনো দৃশ্য ধারণ বা তা ছড়িয়ে দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনি ও পেশাগত সমস্যায় পড়তে হতে পারে। তিনি জানান, রাধিকার ভিডিও কীভাবে ধারণ বা ফাঁস হয়েছিল, তা তিনি জানেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তবুও ফাঁস রাধিকার অন্তরঙ্গ ভিডিও

প্রকাশিত সময় : ০৫:২২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬