শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৮

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে একটি অ্যাম্বুলেন্সের ভেতরে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার রাতে প্রদেশটির থারপারকার জেলার নগরপারকার শহরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। চীনের বার্তাসংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পুলিশের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় অ্যাম্বুলেন্সটি একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করা ছিল। নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও রয়েছেন বলে জানা যায়। তবে বিস্ফোরণে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কর্মকর্তারা জানান, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য করাচিতে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ পরিচয় শনাক্ত করার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ জন্য মিরপুরখাস ও করাচি থেকে বিশেষজ্ঞ দল ডাকা হয়েছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত পরীক্ষা করে বিস্ফোরণের কারণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পাকিস্তানে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৮

প্রকাশিত সময় : ০৫:৪৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬