শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কফির দাওয়াত দিয়ে জয়া বললেন, ‘বিলটা নিজের, সঙ্গটা আমার’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয় আর গ্ল্যামারে ভক্তদের মুগ্ধ করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার ভক্তদের কফি খাওয়ার আমন্ত্রণ জানিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। তবে আমন্ত্রণের সঙ্গে জুড়ে দিয়েছেন মজার এক শর্ত—কফির বিল দিতে হবে ভক্তকেই!

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে কফি খাওয়ার মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেন জয়া আহসান। ছবিতে সাদা পোশাকে ক্যাজুয়াল লুকে ধরা দিয়েছেন তিনি। মৃদু হাসি আর মায়াবী চাহনিতে ছবিগুলোতে নজর কেড়েছেন এই অভিনেত্রী।

কখনো কফির কাপ ঠোঁটের কাছে নিচ্ছেন, কখনো আবার ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন জয়া। তার এমন প্রাণবন্ত মুহূর্তের ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনও নজর কেড়েছে ভক্তদের।

ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’

জয়ার এই মজার আমন্ত্রণ প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয় হাসি-ঠাট্টা। অনেকেই মন্তব্যের ঘরে কফির বিল দিতে রাজি বলে জানিয়েছেন। কেউ কেউ আবার প্রিয় অভিনেত্রীর সঙ্গে এক কাপ কফি খাওয়ার সুযোগ পেলে সেটিকে দারুণ অভিজ্ঞতা হিসেবে দেখছেন।

সব মিলিয়ে কফির দাওয়াত আর মজার ক্যাপশনে ভক্তদের মনোযোগ কেড়েছেন জয়া আহসান। তার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আগ্রহও চোখে পড়ার মতো।

অভিনয়জীবনে জয়া আহসান পেয়েছেন দেশ-বিদেশের অসংখ্য সম্মাননা। বাংলাদেশে পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সাতটি মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন তিনি। এ ছাড়া ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইস্টেও একাধিকবার পুরস্কৃত হয়েছেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কফির দাওয়াত দিয়ে জয়া বললেন, ‘বিলটা নিজের, সঙ্গটা আমার’

প্রকাশিত সময় : ১১:৫৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬