শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে সোনিয়া আক্তার নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে সে মারা যায়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার আব্দুলপুর গ্রামের নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় তাকে বিষধর সাপে কামড়ে আহত হয় সে।

মৃত মাদ্রাসা শিক্ষার্থী সোনিয়া আক্তার (১৬) ওই গ্রামের পরিবহন শ্রমিক কুদ্দুছ মিয়ার মেয়ে ও স্থানীয় চৌধুরীবাজার জি এস কুতুবশাহ আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। ২০২৭ সালের ১৪ মার্চ থেকে তার দাখিল পরীক্ষায় (এসএসসি সমমান) অংশ নেওয়ার কথা ছিল।

মৃতের পরিবার জানায়, বৃহস্পতিবার  রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে বিষধর সাপে কামড় দেয়। স্বজনরা বিষয়টি বুঝতে পেরে তাকে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শুক্রবার ভোরে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আহমেদ জামান ফয়সল বলেন, তাকে মৃত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত সময় : ০৪:৪৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬