বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক ধাক্কায় কমল স্বর্ণের দাম

দেশের স্বর্ণের বাজারে ক্রেতাদের জন্য আবারও এলো কিছুটা স্বস্তির খবর। টানা মূল্যবৃদ্ধির চাপের মধ্যে এবার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে স্বর্ণের দাম। এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) সকালে এক সভায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা।

নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হলো— ২২ ক্যারেট: ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। ২১ ক্যারেট: ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা। ১৮ ক্যারেট: ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা। সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার নতুন দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, প্রতি গ্রাম রুপার দাম নির্ধারণ করা হয়েছে— ২২ ক্যারেট: ২৯০ টাকা। ২১ ক্যারেট: ২৭৫ টাকা। ১৮ ক্যারেট: ২৩৫ টাকা। সনাতন পদ্ধতি: ১৮০ টাকা।

জানানো হয়, স্বর্ণ ও রুপার নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। তাই ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায়ের সুযোগ নেই। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি দিতে হবে।

তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৩ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

বারবার দাম ওঠানামার মধ্যেই নতুন করে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্তে কিছুটা স্বস্তি ফিরতে পারে ক্রেতাদের মধ্যে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এক ধাক্কায় কমল স্বর্ণের দাম

প্রকাশিত সময় : ১১:০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬