শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কে হচ্ছেন বন্ড গার্ল? কৌতুহল তুঙ্গে

ড্যানিয়েল ক্রেগের পর অনেক বিচার বিশ্লেষণের পর নতুন ‘জেমস বন্ড’ নির্বাচিত হয়েছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন। এর মধ্য দিয়ে বন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে চলছে নতুন আলোচনা। এবার কৌতুহল বন্ড কন্যাকে ঘিরে।

কে হচ্ছেন ২৬তম জেমস বন্ডের নায়িকা। ২০২৮ সালে মুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও এখনো আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। বন্ড সিনেমায় নারী চরিত্রগুলোও বরাবরই দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকে। এবারের সিনেমায় সেই চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

মার্কিন সাময়িকী ভ্যারাইটি সম্ভাব্য ১৯ জন অভিনেত্রীর নাম নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে আলোচনায় আছেন জেন্ডায়া, ফ্লোরেন্স পিউ, আনিয়া টেলর-জয়, এমিলি ব্লান্ট, মারিওঁ কঁতিয়ার, মার্গো রবি ও সিডনি সুইনির মতো তারকারা।

সম্ভাব্য নামগুলোর মধ্যে জেনডায়াকে নিয়ে আগ্রহ তুলনামূলক বেশি। চলতি বছর ‘দ্য ড্রামা’ ও ‘দ্য ওডিসি’ সিনেমায় প্যাটিনসনের সঙ্গে কাজ করেছেন তিনি। ডেনিস ভিলনেভের ‘ডিউন’ সিরিজেও অভিনয় করছেন জেনডায়া। একইভাবে ভিলনেভের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং প্যাটিনসনের সঙ্গে পর্দা ভাগ করার কারণে আলোচনায় আছেন ফ্লোরেন্স পিউ ও আনিয়া টেলর-জয়।

তবে এসব নাম এখনো জল্পনা ও সম্ভাবনার পর্যায়েই রয়েছে। বন্ড গার্ল হিসেবে কাউকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ফলে প্যাটিনসনের বিপরীতে শেষ পর্যন্ত কাকে দেখা যাবে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কে হচ্ছেন বন্ড গার্ল? কৌতুহল তুঙ্গে

প্রকাশিত সময় : ০৩:২৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬