শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব খানের নায়িকা এবার কিয়ারা আদভানি?

শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এর নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। কখনো পাকিস্তানি অভিনেত্রীর নাম, আবার কখনো বলিউডের তারকাকে ঘিরে তৈরি হচ্ছে গুঞ্জন। এবার সেই আলোচনায় নতুন করে যুক্ত হয়েছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির নাম।

হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কিয়ারাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে। আর এই জল্পনার সূত্রপাত সিনেমাটির প্রযোজক আরশাদ আদনানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।

বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির একটি ছবি শেয়ার করেন আরশাদ আদনান। ছবিটির ক্যাপশনে তিনি শুধু লেখেন ‘নেক্সট’। আর এতেই শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকের ধারণা, ‘মোহাব্বাত’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যেতে পারে ‘কবির সিং’ অভিনেত্রীকে।

এর আগে শাকিবের নতুন সিনেমায় পাকিস্তানি কোনো অভিনেত্রীকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের মন্তব্যের পর সেই আলোচনা আরও জোরালো হয়। তবে প্রযোজকের নতুন পোস্টে সম্ভাব্য নায়িকা হিসেবে উঠে এসেছে কিয়ারার নাম।

উল্লেখ্য, এর আগে আরশাদ আদনান ও হিমেল আশরাফের যৌথ প্রয়াসে নির্মিত শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় বিদেশি অভিনেত্রীদের দেখা গেছে। সে কারণে ‘মোহাব্বাত’ সিনেমাতেও শাকিবের বিপরীতে আন্তর্জাতিক অঙ্গনের কোনো তারকা থাকবেন বলে ধারণা করছেন অনেকে।

তবে কিয়ারা আদভানি ‘মোহাব্বাত’ সিনেমায় অভিনয় করছেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে আপাতত বিষয়টি গুঞ্জন হিসেবেই থাকছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শাকিব খানের নায়িকা এবার কিয়ারা আদভানি?

প্রকাশিত সময় : ১১:২৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬