সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন ভোটারদের দুষলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ডেমোক্র্যাট ও ইরান সম্পর্কে নিজের দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করায় মার্কিন ভোটারদের দোষারোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রবিবার (২২ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, নির্বাচনের আগে তিনি যে দুটি পূর্বাভাস দিয়েছিলেন, তার দুটিই এখন বাস্তবে রূপ নিয়েছে।

ট্রাম্পের দাবি অনুযায়ী, গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান ‘আরো আক্রমণাত্মক’ হয়ে উঠেছে। একইসঙ্গে ডেমোক্র্যাটদের বিজয়ের ফলে শেয়ার বাজারে বড় ধরনের পতন ঘটবে বলে তিনি যে আশঙ্কা প্রকাশ করেছিলেন, সেটিও সত্যি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, তিনি আগেই সতর্ক করেছিলেন যে “ডেমোক্র্যাটরা জিতলে শেয়ার বাজারে ব্যাপক পতন ঘটবে এবং ইরান তাদের হামলার ক্ষেত্রে আরো আক্রমণাত্মক হয়ে উঠবে- যা এখন ঘটেছে।”

ইরানের সামরিক তৎপরতার প্রসঙ্গে টেনে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, “গত এক সপ্তাহে ইরান বিগত এক বছরেরও বেশি সময়ের যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে।” তবে সেগুলোর সবই ভূপাতিত করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি। তিনি আরো যোগ করেন, “ইরানি নেতারা ডেমোক্র্যাটদের দুর্বল হিসেবে বলে করে।”

ট্রাম্প ডেমোক্র্যাট ও ইরানের বিরুদ্ধে মধ্যবর্তী নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে তেলের দাম বাড়িয়ে রাখার অভিযোগও করেন। তিনি দাবি করেন, নির্বাচনের পর থেকে তেলের দাম ‘রেকর্ড পরিমাণ কমেছে’।

ভোটারদের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, “খুবই দুঃখজনক যে ভোটাররা ভোট দেওয়ার আগে বিষয়টি বুঝতে পারেনি, তবে পুরো নির্বাচনটাই ছিল বেশ ‘অদ্ভুত’।”

একই পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইরান “আজ পর্যন্ত ৮১ হাজার বিক্ষোভকারীদের হত্যা করেছে।”

সবশেষে তিনি লেখেন, “পরিষেশে আমেরিকাই জয়ী হবে।”

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মার্কিন ভোটারদের দুষলেন ট্রাম্প

প্রকাশিত সময় : ১১:৪৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬