মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ ৫ দেশ

নেপালের কোশি প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে আঘাত হানা এ ভূমিকম্পের কম্পন ভারত, ভুটান, বাংলাদেশ ও চীনের বিভিন্ন এলাকায়ও অনুভূত হয়েছে।

ইউরোপিয়ান-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে এ ভূমিকম্প আঘাত হানে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এনসিএস জানায়, মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিট ৪৭ সেকেন্ডে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের মাঙ্গান শহরের ৬৭ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

নেপালে ভূমিকম্পের পর ভারতের বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।

সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, বিহারের বেশ কয়েকটি জেলায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তবে কোন কোন এলাকায় এর প্রভাব বেশি ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির অনেক বাসিন্দাও ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তথ্যসূত্র: মিন্ট

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ ৫ দেশ

প্রকাশিত সময় : ১১:৩৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬