রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে বজ্রপাতে ১৬ জনের মৃত্যু

সারাদেশে আজ রোববার (৬ জুন) বজ্রপাতে ১৬ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম ও সিরাজগঞ্জে চারজন করে, ফেনীতে দুইজন এবং বরিশাল, নোয়াখালী, মাদারীপুর, পটুয়াখালী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে একজন করে নিহত হয়েছেন।

প্রতিনিধিদের পাঠানো খবর—

চট্টগ্রাম: চট্টগ্রামে রোববার (৬ জুন) বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। মিরসরাই, বোয়ালখালী ও ফটিকছড়ি নারীসহ চারজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে এ বজ্রপাতের ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন— বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা পাহাড়ের গরজংগিয়া এলাকার বাসিন্দা মোস্তফা কামালের ছেলে মো. জাহাঙ্গীর (৩৯), মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়নের ৯ নম্বর পূর্ব ডোমখালী ওয়ার্ড এলাকার বাসিন্দা স্কুলছাত্র সাজ্জাদ হোসেন (১৬), যোগেন্দ্র শীলের স্ত্রী ভানুমতি শীল (৪০) ও বানেশ্বর দাশের স্ত্রী লাকি রানি দাশ (৩৮)।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। রোববার বিকেলে উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ও উধুনিয়া এবং শাহজাদপুর উপজেলার কায়েমপুর ও নরিনা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামের আমানত হোসেনের ছেলে আব্দুল্লাহ (২৬), নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামের আলহাজ বাবুর্চি (৫০), সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু বাঘমারা গ্রামের রফিকুল ইসলাম (৪৫) ও উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগদিঘল গ্রামের শাহেদ আলীর ছেলে স্কুলছাত্র ফরিদুল ইসলাম (১৫)।

ফেনী: ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে দুই শিশু নিহত হয়েছে। উপজেলার বগাদানা ইউনিয়নের আলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো— ওই গ্রামের আনু ফরায়েজি বাড়ির সোলেমান মিয়ার মেয়ে সাজেদা আক্তার (১২) ও বাহার উদ্দিনের ছেলে আল আমীন (৬)।

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার উত্তর সাতলা গ্রামে বজ্রপাতে নান্টু বালী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার ইউনুস বালীর ছেলে ।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শওকত হোসেন নান্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

নোয়াখালী: জেলার হাতিয়ায় ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মো. আবদুল মান্নান খোকন (৩৬) নামের এক কৃষক নিহত হয়েছেন। উপজেলার পূর্ব মাইসচরা গ্রামে বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত খোকন একই গ্রামের মৃত সৈয়দ আহমদ মুন্সীর ছেলে।

মাদারীপুর: জেলার শিবচরে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে আয়েশা বেগম (৫০) নামের এক নারী নিহত হন। বিকেল ৪টায় উপজেলার চরজানাজাত ইউনিয়নের বালুরটেকে এলাকায় এ ঘটনা ঘটে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। নিহত আয়েশা একই এলাকার ছোরফান হাওলাদারের স্ত্রী।

পটুয়াখালী: জেলার মির্জাগঞ্জে ক্ষেতে চাষ করার সময় বজ্রপাতে আবদুল জলিল নামের একজন নিহত হয়েছেন। উপজেলার তারাবুনিয়া গ্রামে দুপুরে এ ঘটনা ঘটে। নিহত জলিল তারাবুনিয়া গ্রামের মৃত সেরজন আলী হাওলাদারের ছেলে।

মুন্সিগঞ্জ: জেলার সিরাজদিখানে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে অপূর্ব বর্মন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। বিকেল ৪টায় উপজেলার শেখরননগর মাঠে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। নিহত অপূর্ব উপজেলার শেখরনগর ইউনিয়নের জেলেপাড়া গ্রামের স্বপন বর্মনের ছেলে ও আলী আজগর অ্যান্ড আব্দুল্লাহ কলেজের এইচএসসির পরীক্ষার্থী।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে বজ্রপাতে মো.শাহীন হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে ঘিওর উপজেলার বৈলট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শাহীন হোসেন ঘিওর সদর ইউনিয়নের মুক্তার হোসেনের ছেলে।-জাগরণ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনার খরচ ফ্রি করবো: প্রধানমন্ত্রী

সারাদেশে বজ্রপাতে ১৬ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ১০:৫৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১