রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় ক্যাম্প থেকে অপহরণের ১৯ দিন পর দুই রোহিঙ্গা কিশোর উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা কিশোরকে অপহরণের ১৯ দিন পর টেকনাফ শালবাগান ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে তাদের উদ্ধার করেছে (এপিবিএন)।
বৃহস্পতিবার সকালে হ্নীলা ইউনিয়নের শালবাগান ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। অপহরণ ও উদ্ধারের জায়গার দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার।
উদ্ধারকৃতরা হলেন, উখিয়ার থাইংখালী ক্যাম্পের বি ব্লকের রোহিঙ্গা করিমুল্লাহ ছেলে মো. আনাস (১৪) ও একই ক্যাম্পের সি ব্লকের মো. হোসেনের ছেলে আব্দুল্লাহ (১৩)।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, গত ১৯ ডিসেম্বর রাতে একদল দুষ্কৃতকারী ওই দুই কিশোরকে অপহরণ করে নিয়ে গেলে বিষয়টি স্বজনেরা এপিবিএনকে অবহিত করেন। ঘটনার পর থেকে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এরই প্রেক্ষিতে সকালে গোপন সংবাদের ভিত্তিতে শালবাগান ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ক্যাম্পের ব্লক-ই/ ১ সংলগ্ন পাহাড় থেকে অপহৃত দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করা হয়।এসময় কাউকে আটক করা যায়নি।
এসপি আরও বলেন, উদ্ধারকৃত অপহৃতরা হেফাজতে রয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

উখিয়ায় ক্যাম্প থেকে অপহরণের ১৯ দিন পর দুই রোহিঙ্গা কিশোর উদ্ধার

প্রকাশিত সময় : ০৮:৩৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১