মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এটাই বাংলাদেশের ক্রিকেটের ‘সর্বোচ্চ’ জয়: মাশরাফী

দীর্ঘ দুই দশকের বেশি সময়ের অপেক্ষা ও ৩২ ম্যাচ পর নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মাউন্ট মঙ্গানুই টেস্টের ঐতিহাসিক এই জয়কে বাংলাদেশের ক্রিকেটের ‘সর্বোচ্চ’ জয় বলে উল্লেখ করেছেন সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাশরাফী বলেন, বাংলাদেশের অন্যতম সেরা জয় না বলে বলা উচিত এটাই সর্বোচ্চ জয়। বিশেষ করে টেস্ট ক্রিকেটের কথা চিন্তা করলে তো অবশ্যই। তাও নিউজিল্যান্ডের মাটিতে, যখন কি-না নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়ন।

তিনি আরো বলেন, এটা তো দারুণ ব্যাপার। অনেক খেলোয়াড় দলের সঙ্গে নেই। এখান থেকে ভাবলে, শূন্য থেকে এত বড় জয়- দারুণ ব্যাপার। এই টেস্ট অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। শুধু খেলোয়াড় না, বাইরের অনেকেও চাইলে অনেক প্রশ্নের উত্তর মেলাতে পারবে। এখানেই সব লেসন আছে।

ঐতিহাসিক জয়ের পর নিউজিল্যান্ড থেকে অধিনায়ক মুমিনুল হক কথা বলার জন্য ফোন করেন মাশরাফীকে। কিন্তু তিনি কল সিরিভ করতে পারেননি। এমনটি জানিয়ে সাবেক অধিনায়ক বলেন, আমার সঙ্গে যোগাযোগের জন্য মুমিনুল ফোন করেছিল। কিন্তু দুই দেশের সময়ে ফারাক থাকায় কথা হয়নি।

এরপর তিনি বলেন, কথা বলা জরুরি না। জরুরি হলো ওরা খেলা উপভোগ করছে। এত বড় জয় এসেছে। এটা বাংলাদেশের সবার জন্য বিরাট মুহূর্ত।

এদিকে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহণের মাধ্যমে ক্রিকেটে ফেরার লক্ষ্যে আজ অনুশীলন শুরু করেছেন মাশরাফী। তিনি বলেন, আমি এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছি। ফুল রান আপ দিয়ে বল করতে পারব কি-না হয়তো আগামী সপ্তাহে বুঝা যাবে।

সাবেক টাইগার অধিনায়ক যোগ করেন, ফিটনেস ঠিক থাকলে আশা করছি ছন্দ খুঁজে পেতে আমার বেশী সময় লাগবে না। অচিরেই আমি ফুল রান আপ নিয়ে বোলিং করতে পারব। তবে এর সব কিছু নির্ভর করছে পিঠের ব্যাথার অবস্থার উপর। ডেইলি বাংলাদেশ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এটাই বাংলাদেশের ক্রিকেটের ‘সর্বোচ্চ’ জয়: মাশরাফী

প্রকাশিত সময় : ০৮:৫৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২