রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশীয় অস্ত্রসহ সন্ত্রাস ও চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাস, ডাকাত, ছিনতাই ও চাঁদাবাজ চক্রের সক্রিয় ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ২টি চাপাতি, ১টি ছোড়া, ১টি লোহার তৈরি কুড়াল ও ১টি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।

শনিবার রাতে র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত শুক্রবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে শিমরাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো- মো. নাদির ইসলাম (৩০), মো. মুক্তার হোসেন সুমন (৩৫), মো. বিজয় হোসেন (২১), মো. রাসল (৩১) ও মো. মানিক মিয়া (৪০)

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, দুস্কৃতিকারীরা পরিকল্পিতভাব ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজীর উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর ধর্তব্য অপরাধ সংঘটন করার জন্য শিমরাইল এলাকায় অবস্থান করছিল। তারা নারায়ণগঞ্জসহ আশেপাশের এলাকায় দলবদ্ধ হয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে চাঁদা আদায়, ছিনতাই, ডাকাতি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশীয় অস্ত্রসহ সন্ত্রাস ও চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেফতার

প্রকাশিত সময় : ০৩:২৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২