রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের থেকে ৩৯০ পিস ইয়াবা, ৩৪১ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৪ কেজি ১০০ গ্রাম ৭০ পুরিয়া গাঁজা ও ২১ গ্রাম আইস উদ্ধারমূলে জব্দ করা হয়।

সোমবার (২৪ জানুয়ারি)ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার (২৩ জানুয়ারি) সকাল ছয়টা থেকে আজ(২৪ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা রুজু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২

প্রকাশিত সময় : ০৩:৪৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২