রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারের লাউয়াছড়া বন থেকে মানব কঙ্কাল উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ার বন থেকে মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে স্থানীয় চা শ্রমিক বৌন বাউরি লাউয়াছড়া বনের স্টুডেন্ট ডরমিটরির পাশের জঙ্গল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যান। এসময় সে আশপাশের কয়েকটি স্থানে মানুষের কঙ্কাল সাদৃশ্য বস্তু দেখে পুলিশে খবর দেয়।
কঙ্কালের পাশে গাছের সাথে পেঁচানো একটি শাড়ি পাওয়া গেছে। খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ এসে হাড়গুলো উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে কঙ্কালগুলো মাধবপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আছিদ আলীর বোনের।
স্থানীয়রা বলছেন, প্রায় সাড়ে চার মাস আগে আছিদ আলীর বোন নিখোঁজ হয়। শাড়ি দেখে তারা ধারণা করছেন কঙ্কালগুলো নিখোঁজ হওয়া আছিদ আলীর বোনের হতে পারে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের লাউয়াছড়া বন থেকে মানব কঙ্কাল উদ্ধার

প্রকাশিত সময় : ১০:৫৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২