শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামকে হারিয়ে শীর্ষে কুমিল্লা

ঢাকা পর্বে দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর পাঁচদিনের বিরতিতে কুমিল্লার শীর্ষস্থান দখলে নিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে নিজেদের তৃতীয় ম্যাচে সোমবার মাঠে নেমেই চট্টগ্রামকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে কুমিল্লা। আজ দিনের প্রথম ম্যাচে কুমিল্লার মুখোমুখি হয় চট্টগ্রাম। এ ম্যাচে চট্টগ্রামের বোলারদের শাসন করে স্কোরবোর্ডে ১৮৩ রানের বিশাল পুঁজি পায় ইমরুল কায়েসের কুমিল্লা। ১৮৪ রানের লক্ষ্য টপকাতে নেমে মাত্র ১৩১ রানে থা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংস। ফলে ৫২ রানের জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৩ ম্যাচে এটি কুমিল্লার তৃতীয় জয়। অন্য দিকে ৫ ম্যাচে তিন জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে খেলতে নামা চট্টগ্রামকে নিয়ে ফের এক নম্বর জায়গা নিজেদের দখলে নিয়েছে বিপিএলের দুই বারের চ্যাম্পিয়নরা। ৬ ম্যাচ থেকে চট্টগ্রামের পয়েন্টও ৬। সোমবার (৩১ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলে ফেরা লিটন দাসেরর সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন মাহমুদুল হাসান জয়। তবে সুবিধা করতে পারেননি জয়। ইনিংসের দ্বিতীয় ওভারে নাসুম আহমেদের বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১ রান করে। দলীয় ৪ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে ৮০ রানের পার্টনারশিপে দলকে টেনে তোলেন লিটন আর ফাফ ডু প্লেসিস।

দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটির দিকে ছুঁটছিলেন লিটন। তবে ইনিংসের ১১তম ওভারে নাসুমের বলে ধরা পড়েন সাব্বিরের হাতে। ৫টি চার ও ১টি ছয়ের মারে ৩৪ বলে ৪৭ রানে থামেন লিটন। চারে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক ইমরুল কায়েস। বেনি হাওয়েলের বলে বোল্ড হন ১ রান করে। এরপর ব্যাট হাতে ধ্বংসলীলা চালিয়ে ফিফটির স্বাদ পান ফাফ ডু প্লেসিস। তার সঙ্গে যোগ যেন তারই স্বদেশী দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ক্যামেরুন ডেলপোর্ট।শরিফুলের করা ইনিংসের শেষ ওভারে ২৩ রান তুলে মাত্র ২২ বলে অর্ধশতক ছুঁয়েছেন ডেলপোর্ট। ৪৮ বলে দুজনে অবিচ্ছেদ্য ৯৭ রানের পার্টনারশিপে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮৩ রানের বিশাল সংগ্রহ পায় ইমরুল কায়েস বাহিনী। যেখানে ৫৫ বলে ৮টি চার ও ৩ ছয়ে ৮৩ রানে অপরাজিত থাকেন ফাফ। ডেলপোর্ট অপরাজিত থাকেন ৫১ রানে। ২৩ বল খেলে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি। চট্টগ্রামের হয়ে নাসুম আহমেদ ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন সর্বোচ্চ ২ উইকেট। কুমিল্লার ১৮৪ রানের খেলতে নেমে চট্টগ্রামের ইনিংস থেমে গেছে মাত্র ১৩১ রানেই, কুমিল্লা পেয়েছে ৫২ রানের ব্যবধানে সহজ জয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চট্টগ্রামকে হারিয়ে শীর্ষে কুমিল্লা

প্রকাশিত সময় : ০৭:৪৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২