সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারের কুলাউড়ায় কুখ্যাত ডাকাত রাশেদ গ্রেফতার 

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ  বিনয় ভূষন রায় ও পুলিশ পরিদর্শক(তদন্ত)  আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই অপু কুমার দাশ গুপ্ত সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানার ৩নং ভাটেরা ইউনিয়নের ইসলামনগর থেকে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুখ্যাত  ডাকাত রাশেদ ওরফে রাশেদ মিয়া(২৮)কে গ্রেফতার করতে সক্ষম হন। রাশেদ ডাকাত কুলাউড়া থানার ইসলামনগর গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই  রাত অনুমান ২টা ৪৫ মিনিট থেকে ৩টা .৩০ মিনিট পর্যন্ত কুখ্যাত ডাকাতে রাশেদ এর নেতৃত্বে একদল সশস্ত্র ডাকাত কুলাউড়া থানার ৩নং ভাটেরা ইউনিয়নের খারপাড়া গ্রামের আজিজ আহমদ টুটুর ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ ৯৫ হাজার টাকা,৮টি মোবাইল, ১টি ল্যাপটপ, স্বর্ণালংকার, ১টি পালসার ও ১টি হুন্ডা সিবি হরনেট মোটরসাইকেল ও অন্যান্য জিনিসপত্রসহ মোট ৮ লক্ষ ৬৩ হাজার টাকার মালামাল লুন্ঠন করে নিয়ে যায়।
এই ডাকাতির ঘটনায় আজিজ আহমদ টুটুর ছেলে আহমদ সিহান বাদী হয়ে কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করলে কুলাউড়া থানার মামলা ৪০(০৭) দায়ের করা হয়। ডাকাতির ঘটনায় জড়িত ৬ জন ডাকাতকে গ্রেফতার করে তাদের নিকট থেকে লুন্ঠনকৃত মোটর সাইকেল, মোবাইল, ল্যাপটপসহ অন্যান্য মালামাল উদ্ধার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। কিন্তু মূল পরিকল্পনাকারী রাশেদ ডাকাত আত্মগোপনে ছিলো।
ডাকাত রাশেদকে গ্রেফতার প্রসঙ্গে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ  বিনয় ভূষন রায় বলেন, তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তাকে গ্রেফতার করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিলো কুলাউড়া থানা পুলিশ।
 অবশেষে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, কুলাউড়া উপজেলা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ ও মাদক নির্মূলে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কুলাউড়ায় কুখ্যাত ডাকাত রাশেদ গ্রেফতার 

প্রকাশিত সময় : ০৩:১৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২