বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে সৎ ভাইদের হাতে ভাই নিহত

রাজশাহীতে সৎ ভাইদের হাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম ইসমাইল হোসেন (৪০)। ইসমাইল রাজশাহীর পবা উপজেলার সারংপুর গ্রামের আবদুল বাকীর ছেলে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার(১০ জুন) সকালে তার মৃত্যু হয়।

ইসমাইলের সৎ ভাই সাফি (৩২), জোহর (২২) এবং জোহরের স্ত্রী রত্না খাতুনের (২০) বিরুদ্ধে ইসমাইলকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ইসমাইলের মামা মো. কামরুজ্জামান এ দাবি করেছেন।

তিনি জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাফি, জোহর ও রত্মা বাড়ির সামনে ইসমাইলের ওপর অতর্কিত হামলা করেন। তারা ইসমাইলের মাথায় হাঁসুয়ার কোপ দেয়া হয়। এরপর তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল মারা যান।

পবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বানী ইসরাইল জানান, ইসমাইল এবং তার সৎ ভাইদের বাড়ি পাশাপাশি। সৎ ভাইয়েরা বাড়িতে কেউ নেই। হত্যাকাণ্ডের বিষয়ে তিনি তদন্ত শুরু করেছেন।

তিনি জানান, রামেকের মর্গে নিহত ইসমাইলের লাশের ময়নাতদন্ত করা হবে। এরপর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজশাহীতে সৎ ভাইদের হাতে ভাই নিহত

প্রকাশিত সময় : ০৮:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১