মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাল থেকে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় লকডাউন

আগামীকাল শুক্রবার বিকেল ৫টা থেকে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সাতদিনের সর্বাত্মক কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সার্কিট হাউজে এক জরুরি সভায় এ ঘোষণা দেন বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির।

তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় করোনার সংক্রমণ উধ্বমুখী। আমরা কয়েকদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি কিন্তু সংক্রমণের হার কমেনি। বৃহস্পতিবার রাজশাহীতে পিসিআর মেশিনে শনাক্ত হার ছিলো ৩৮.৩৩ শতাংশ।
সেজন্য সর্বসম্মতিক্রমে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লকডাউন শুক্রবার বিকেল ৫টা থেকে শুরু হয়ে ১৭জুন মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে।

তিনি আরো বলেন, লকডাউন চলাকালীন রোগীবাহী, আম ও পণ্যবাহী এবং জরুরি সেবা ব্যতীত কোন ধরনের পরিবহন চলবে না। এসময়ে সব ধরনের দোকানপাট, মার্কেট, গণজমায়েত বন্ধ থাকবে। নগরীতে কোনো ধরনের রিকশা, অটোরিকশাও চলবে না।

রাজশাহী নগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, লকডাউন বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। আমরা নগরবাসীকে অনুরোধ করব তারা যেন ঘরে থাকে।
এসময় জেলা প্রশাসক আব্দুল জলিলসহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কাল থেকে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় লকডাউন

প্রকাশিত সময় : ১১:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১