সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাকে কুপিয়ে-পুড়িয়ে হত্যা, ঘাতক ছেলে আটক

লক্ষ্মীপুরের রামগঞ্জে আমেনা বেগম নামের ৬০ বছর বয়সী এক মাকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করেছে নিজেরই ছেলে। পারিবারিক ক্ষোভের বশবর্তী হয়ে ছেলে রেদওয়ান হোসেন মিলন এ নির্মম হত্যাকাণ্ডটি চালান বলে জানা যায়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন রামগঞ্জ থানার ওসি। এর আগে রাতে উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের আশার কোটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত আমেনা স্থানীয় মৃত আকবর আলীর স্ত্রী। এ ঘটনায় ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, রাতে পারিবারিক ক্ষোভের বশবর্তী হয়ে মানসিক বিকারগ্রস্ত ও মাদকাসক্ত মিলন তার মাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে কম্বল পেঁচিয়ে আগুন ধরিয়ে দিয়ে তাকে পুড়িয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত আমেনার মরদেহ উদ্ধার ও ঘাতক ছেলে মিলনকে গ্রেফতার করেছে।

এ ঘটনায় নিহতের ভাই টিপু সুলতান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

মাকে কুপিয়ে-পুড়িয়ে হত্যা, ঘাতক ছেলে আটক

প্রকাশিত সময় : ০২:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২