রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। আজ শুক্রবার বেলা ১১টায় শুরু হয়েছে ম্যাচটি। এর আগে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে শুরুতে সফরকারীদের ফিল্ডিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল।

এদিকে, আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। কোনোরকম ঝুঁকি নিতে চান না টাইগাররা। প্রথম জয়ের ধারাটা ধরে রেখে আজই তারা সিরিজ নিশ্চিত করতে চান। অন্যদিকে, আফগানিস্তানও সিরিজ হাতছাড়া করতে রাজি নয়। আফগানদের লক্ষ্য সিরিজে সমতা ফেরানো। সে লক্ষ্য আজ তাদের একাদশে তিনটি বদল এনেছে সফরকারীরা। ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমদজাই ও গুলবাদিন নাইবের বদলে দলে এসেছেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ ও আজমতুল্লাহ ওমরজাই।

উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে ২১৬ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ৪৫ রানে ৬ উইকেট হারানোর পরও অবিশ্বাস্য জয় পায় টাইগাররা। মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেনের ১৭৪ রানের রেকর্ড জুটিতে আসে এই সাফল্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত সময় : ১১:১৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২