শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্বশুরবাড়ি থেকে নতুন জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও রানীশংকৈলে শ্বশুরবাড়িতে গিয়ে লাশ হলেন আসাদ (২২) নামের এক ব্যক্তি। শুক্রবার (১১ জুন) নেকমরদ ইউনিয়নের করনাইট কুমরগঞ্জ গ্রামের একটি আমগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আসাদ উপজেলার দুর্লভপুর বড়পুকরা গ্রামের জাহেরুল ইসলামের ছেলে। তিনি বৃহস্পতিবার (১০ জুন) ওই গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রীকে বেড়াতে যান।

স্থানীয়রা জানান, ২৯ মে আনুষ্ঠানিকভাবে আসাদের সঙ্গে কুমরগঞ্জ গ্রামের জাহিরুলের মেয়ে জুঁইয়ের (১৮) বিয়ে হয়। বিয়ের পর বৃহস্পতিবার তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করা হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।

ওসি জাহিদ আরও জানান, নিহতের খালাতো ভাই শাহাজত বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর জাহেরুল (৪০), শাশুড়ি মেরিনা (৩০), স্ত্রী জুঁই (১৮) ও শ্যালক মিলনকে (১৫) থানায় নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্বশুরবাড়ি থেকে নতুন জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত সময় : ০৬:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১