মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘বাড়ি ফিরে দেখি, আম্মুকে জবাই করে হত্যা করেছে আব্বু’

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামে স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। নিহত নাজমা খাতুন (৩৫) ইলিশপুর গ্রামের আব্দুল আলীমের স্ত্রী।

নিহতের ছেলে বাবু সরদার জানায়, সকাল থেকে তার আম্মু-আব্বু ঝগড়া করছিলেন। কি নিয়ে ঝগড়া করছিল সেটি সে জানে না।  এ কারণে সকালে বাড়িতে রান্নাও হয়নি। তাই সে রুটি কিনে দিয়ে আসে।

বাবু বলে, ‘আব্বুকে বলি, তুমি রুটি খেয়ে কাজে চলে যাও। তখন দাদি আব্বুকে বলছিল, তুই যদি তোর বউকে না মারিস তবে আগের মতো ভাইপোদের দিয়ে তোকে মার খাওয়াবো। পরে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। আম্মু ঘরে শুয়ে ছিল। বাইরে গিয়ে আম্মুকে ফোনে কল দিলে আর ফোন ধরেননি। বাড়ি ফিরে দেখি, আম্মুকে জবাই করে হত্যা করেছে আব্বু।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দীন মৃধা। তিনি জানান, পারিবারিক ঝগড়ার একপর্যায়ে স্ত্রীর ঘাড়ে দা দিয়ে ৩-৪ টি কোপ দেয় আব্দুল আলীম। এতে শরীর থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঘটনার পর আব্দুল আলীম যাত্রীবাহী বাসে পালিয়ে যাচ্ছিল। পুলিশ খবর পেয়ে গাজিরহাট এলাকা থেকে তাকে আটক করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘বাড়ি ফিরে দেখি, আম্মুকে জবাই করে হত্যা করেছে আব্বু’

প্রকাশিত সময় : ০৪:৪৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২