মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে খেয়ে ফিরছিল কিশোরী, তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চাচার বিয়ে খেয়ে বাড়ি ফেরার পথে কিশোরীকে দিনের বেলায় রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় মেয়েটির বাবা থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা গেছে, সোমবার বেলা আড়াইটার দিকে মেয়েটি পার্শ্ববর্তী এলাকায় তার চাচার বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল, পথে নুর আলমের তাঁত কারখানার কাছে পৌঁছালে তাঁত শ্রমিক গোলাম হোসেন ও নূর আলম মেয়েটিকে মুখ চেপে ধরে তুলে নিয়ে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

প্রাথমিকভাবে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে জানিয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি হুমায়ন কবির জানান, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মেয়েটিকে পাঠানো হয়েছে ডাক্তারি পরীক্ষার জন্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ শেষ করার নতুন প্রচেষ্টায় মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথকভাবে আলোচনা দুপক্ষের

বিয়ে খেয়ে ফিরছিল কিশোরী, তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

প্রকাশিত সময় : ১০:৪৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২