সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত,  গ্রেফতার ৪

শ্রীমঙ্গলে থানার পাশে ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছে। তাকে আশংকাজনক ভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে ৪ জনকে আটক করেছে। আহত যুবক  উপজেলার লাংলিয়াছড়া আনারস বাগান এলাকার আব্দুর রহমানের ছেলে আরাফাত হোসেন (৩৫)। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিংয়ে ওসি মো.শামীম অর রশীদ তালুকদার জানান,মঙ্গলবার দুপুর প্রায় ১ টার সময় ভিকটিম আরাফাত হোসেন ও সঙ্গীয় ডালিম নামে এক যুবক মোটরসাইকেল যোগে থানার পাশে জামে মসজিদ এর গলির দিকে যাচ্ছিলেন। এমন সময় আব্দুর রউফ (৪২),বেলাল মিয়া (৩০),মো.বিল্লাল (৩২) ও রুমন মিয়া (৩৫) আরাফাতের মোটরসাইকেল এর গতি রোধ করে তাকে চাকু দিয়ে পিঠে উপর্যুপুরি ছুরিকাঘাত করে মাটিতে ফেলে দেয়। এমন সময় থানা থেকে তিনি ভিকটিমের হাল্লা চিৎকার শুনে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে সিএনজি অটোরিক্সা যোগে ভিকটিমকে উপজেলা হাসপাতালে প্রেরণ করেন। 
পরে আসামীদের পেছনে  ধাওয়া করে উল্লেখিত চারজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন। ভিকটিমের অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান। আসামীরা উপজেলা  উত্তরসুর এলাকার মহব্বত আলীর ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় ভিকটিমের ভাই জামাল হোসেন উল্লেখিত চার আসামীসহ আরও দুই জনকে আসামী করে থানায় মামলা দায়ের করছেন। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত,  গ্রেফতার ৪

প্রকাশিত সময় : ০৯:২৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২