সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ৯৯০ গ্রাম হেরোইনসহ যুবক আটক

রাজশাহীর বাগমারায় ৯৯০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার হাসনাবাদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব-৫ এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।  বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে জেলার বাগমারা উপজেলার হাসনাবাদ গ্রামে ১ জন কারবারি মাদকদ্রব্যসহ অবস্থান করছে। খবর পাওয়া মাত্র র‌্যাবের ওই দল এলাকায় পৌঁছামাত্র যুবক পালানোর চেষ্টা করে। 

এ সময় র‌্যাবের সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরে তার বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এ গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার মাদক কারবারির নাম জাকিরুল ইসলাম (২৭)। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের রইজ উদ্দিনের ছেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে ৯৯০ গ্রাম হেরোইনসহ যুবক আটক

প্রকাশিত সময় : ১১:০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২