রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেয়ের নাম জানালেন তাসকিন

দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। গত শুক্রবার ভোরে নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে কন্যা সন্তানের বাবা হওয়ার খবর জানান তাসকিন নিজেই। এবার জানালেন নতুন অতিথির নামটাও।

সন্তান জন্মের সাথে সাথেই তার জন্য মিষ্টি একটা নাম রাখা হয়েছে। তাসকিন জানান, তার একমাত্র মেয়ের নাম ফাতেমা আহমেদ তাইবা। সদ্য ভূমিষ্ঠ মেয়ে, স্ত্রী নাঈমা ও পরিবারের সব সদস্যের জন্য দোয়াও চেয়েছেন তাসকিন।

২০১৭ সালের ৩১ অক্টোবর বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এআইইউবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সৈয়দা রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। তাসকিনের বিয়ে দেশের ক্রিকেটের হট টপিক হয়ে উঠেছিল। কারণ তার বিয়েতে উকিল বাবা ছিলেন মাশরাফি বিন মুর্তজা।২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের ঘর আলোকিত করে ভূমিষ্ঠ হয় ছেলে তাসফিন আহমেদ রিহান। বাবা, মা, বোন ও ছেলে সন্তানকে নিয়ে বেশ আনন্দেই কাটছিল তাসকিনের সময়। এবার তাদের আনন্দ আরও বাড়িয়ে দিল তাসকিনের প্রথম কন্যা সন্তানের আগমন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেয়ের নাম জানালেন তাসকিন

প্রকাশিত সময় : ০৬:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২