শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

সিলেটের গোয়াইনঘাটে ঘর থেকে ছেলে-মেয়েসহ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম, ছেলে মিজান ও মেয়ে আনিছা। আহত অবস্থায় হিফজুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ বলেন, বিন্নীবাজার এলাকায় একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যার খবর পেয়ে সকাল আটটার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। কে বা কারা তাদের হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী তা নিশ্চিত করতে পারেনি। কেন তাদের খুন করা হয়েছে স্থানীয় লোকজনও তা বলতে পারছেন না। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি বাংলাদেশ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিলেটে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

প্রকাশিত সময় : ১১:৪৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১