ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স ছেড়ে ২০০৭ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন মার্সেলো। এরপর চোখের পলকে কেটে গেছে ১৫ বছর। লস ব্লাঙ্কোসদের রক্ষণভাগের অন্যতম সেনাপতি থেকে নেতৃত্বের আর্মব্যান্ড উঠেছে তার হাতে।
অবশেষে সান্তিয়াগো বার্নাব্যুতে মার্সেলোর দেড় দশকের অধ্যায়ের সমাপ্তি হলো। শনিবার প্যারিসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলের হয়ে রিয়ালের হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন ব্রাজিলিয়ান লেফ্ট-ব্যাক। মার্সেলো বিদায়টা রাঙালেন শিরোপা জয়ে।
সতীর্থরা তাকে এনে দিয়েছেন চ্যাম্পিয়নস লিগ। লিভারপুলকে হারিয়ে আসরের ১৪তম শিরোপা জিতেছে রিয়াল। আর মার্সেলোর ঝুলিতে গেল পঞ্চম চ্যাম্পিয়নস লিগ। তার আগে ২০২১-২২ মৌসুমে লা লিগা জিতে দেবী সিবেলের মূর্তিতে পতাকাও জড়িয়ে দেন তিনি। রিয়ালের হয়ে মোট ২৫ শিরোপা জিতে বিদায় নিচ্ছেন মার্সেলো।
এটাই যে রিয়ালের হয়ে ৩৪ বছর বয়সী তারকার শেষ মৌসুম হতে যাচ্ছে তা আগেই জানিয়েছিলেন তিনি। বিদায় মৌসুমে অবশ্য কোচ কার্লো আনচেলত্তির অধীনে তেমন মাঠে নামার সুযোগ হয়নি মার্সেলোর। রামোস চলে যাওয়ার পর রিয়ালের নেতৃত্ব ব্রাজিলিয়ান তারকার হাতে উঠেছিল। তবে তা হাতে-কলমে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি তার।অবশ্য রিয়াল থেকে কিংবদন্তি হয়ে বিদায় নিচ্ছেন মার্সেলো। ছয়টি স্প্যানিশ লিগ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, দুটি কোপা দেল রে ও চারটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন তিনি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























