শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেক্সাসে লরির ভেতর ৪৬ মরদেহ

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের অদূরে একটি লরির ভেতর থেকে কমপক্ষে ৪৬ মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও অন্তত ১৬ জনকে বিভিন্ন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়া ছবিতে দেখা যায়, বড় একটি লরির চারপাশে বেশ কিছু সংখ্যক জরুরি উদ্ধারকর্মী ভিড় করে আছেন।

কেএসএটি টিভি চ্যানেলের মতে, গাড়িটি সান আন্তোনিওর দক্ষিণ-পশ্চিম দিকে রেল ট্র্যাকের পাশে পাওয়া যায়।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সান আন্তোনিওর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল থেকে নিখোঁজ গাড়ির চালককে খুঁজছেন।

উল্লেখ্য, টেক্সাসের সান আন্তোনিও আমেরিকা-মেক্সিকো সীমান্ত থেকে ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে অবস্থিত। এটি মানব পাচারকারীদের জন্য অন্যতম প্রধান ট্রানজিট রুট। লরির ভেতর পাওয়া এসব মরদেহ অভিবাসীদের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টেক্সাসে লরির ভেতর ৪৬ মরদেহ

প্রকাশিত সময় : ১০:৩৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২