শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

অবশেষে দলের নেতৃস্থানীয় পদ ছাড়ার ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দলের ভেতরে বিদ্রোহ এবং একের পর এক মন্ত্রী-সাংসদের পদত্যাগের মধ্যে এ ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার (৭ জুলাই) ১০ নং ডাউনিং স্ট্রিটের বাইরে এক ভাষণে পদত্যাগের এ ঘোষণা দেন যুক্তরাজ্যের এই প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রিত্বও হারাচ্ছেন তিনি। তবে দলের নেতারা জানিয়েছেন, এখনই নতুন কাউকে এ পদে নিযুক্ত করা হচ্ছে না। অর্থাৎ শরৎকালীন মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন বরিস জনসন। খবর ডয়চে ভেলে, আল জাজিরার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অবশেষে দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত সময় : ০৯:৫৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২