বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কমলগঞ্জে নিখোঁজের দুইদিন পর স্কুল শিক্ষকের লাশ উদ্ধার 

মৌলভীবাজার কমলগঞ্জে নিখোঁজের ২দিন পর খ্রিস্টান লাইনের মিশনারী কমিউনিটি স্কুলের শিক্ষক রঞ্জিত রাফায়েল মান্দা (৩৭) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ২১ জুলাই রাতে বন্ধু পৌলিনুস দিব্রার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যোগদান করেন রঞ্জিত রাফায়েল মান্দা। আর ফিরে আসেননি।

শনিবার ২৩ জুলাই সকালে বন্ধু পৌলিনুস মান্দার বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় মিলে রঞ্জিতের মরদেহ।

 খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রঞ্জিতের দেহ বিকৃত হলেও তার ঘাড়ে আঘাত ও দাঁত ছিলো ভাঙ্গা। মুখমন্ডল ও চোখে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। পানিতে ডুবে রঞ্জিতের মৃত্যুর ঘটনাটি স্থানীয়রা রহস্যজনক মনে করছেন। রঞ্জিত মাধবপুর ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পারুল কোরাইয়ার ছেলে।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, এ বিষয়ে পুলিশী তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কমলগঞ্জে নিখোঁজের দুইদিন পর স্কুল শিক্ষকের লাশ উদ্ধার 

প্রকাশিত সময় : ১০:১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২