বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে পদ্মা থেকে গলিত লাশ উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর এলাকায় পদ্মা নদী থেকে মানুষের একটি গলিত লাশ (কঙ্কাল) উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (২৭ জুলাই) রাত ৮ টার দিকে এই কঙ্কাল উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে এলাকার জনৈক একব্যাক্তি বুধবার বিকেলে একটি গলিত লাশ (কঙ্কাল) দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। পরে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে গলিত লাশ (কঙ্কাল) টি উদ্ধার করে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি গলিত লাশ পদ্মা নদীতে ভেসে যাচ্ছিল। স্থানীয় লোকজন দেখতে পেয়ে খবর দিলে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদেন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেখে পরিচয় সনাক্ত করার উপায় নাই। তবে পরিচয় সনাক্তের জন্য লাশটির ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গোদাগাড়ীতে পদ্মা থেকে গলিত লাশ উদ্ধার

প্রকাশিত সময় : ০৩:৩৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২