শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ত্ব-হাকাণ্ডে চাকরিচ্যুত হয়েছেন বন্ধু সিয়াম

গাইবান্ধার ত্রিমোহনীতে যেই বন্ধুর বাড়িতে আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আত্মগোপন করেছিলেন বলে পুলিশ ও বন্ধুর মা দাবি করেছেন, সেই বন্ধু সিয়াম ইবনে শরীফ চাকরিচ্যুত হয়েছেন। ত্ব-হা তার দুই সঙ্গী ও গাড়িচালককে নিয়ে বন্ধু সিয়ামের গ্রামের বাড়িতে আট দিন ধরে আত্মগোপনে ছিলেন।

এ ঘটনার জের ধরে সিয়ামকে চাকরিচ্যুত করেছে মোবাইল ফোন কোম্পানি অপো। সিয়াম রংপুরে অপোর মানবসম্পদ (এইচআর) বিভাগে কর্মরত ছিলেন। রোববার (২০ জুন) দুপুর পৌনে ২টার দিকে সিয়াম নিজেই তার চাকরি হারানোর বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, বন্ধু ত্ব-হা ইস্যুতে শনিবার তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

সিয়াম বলেন, আমার বন্ধু ত্ব-হাসহ চারজন আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল, এটা আমাকে জানানো হয়নি। এ কারণে ত্ব-হার নিখোঁজ হওয়ার সংবাদে আমি নিজেও উদ্বিগ্ন ছিলাম। অন্য বন্ধু-বান্ধবদের মতো ত্ব-হার সন্ধান দাবিতে আমিও মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছিলাম।

পুলিশ ত্ব-হাকে উদ্ধারের পর জানলাম, সে আত্মগোপনে ছিল। সেটা নাকি আমাদের বাড়িতেই। আমার মা ত্ব-হাদের সেখানে লুকিয়ে থাকার ব্যাপারে আমাকে কিছু জানায়নি। অথচ এখন অভিযোগ করা হচ্ছে, আমি নাকি তাদেরকে লুকিয়ে রেখে মানববন্ধন করেছি। এটা মিথ্যা অভিযোগ, আমি কিছুই জানতাম না।

মা কেন ত্ব-হাদের বিষয়টি জানায়নি এ প্রশ্নের উত্তরে সিয়াম বলেন, ত্ব-হা প্রায়ই আমাদের বাড়িতে যেত। সে আমার স্কুল-কলেজের ফ্রেন্ড। আমরা একসঙ্গে বেড়ে উঠেছি। আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। ও নাকি আমাদের বাড়িতে গিয়ে আমার মাকে অনুরোধ করেছিল, তাদের আশ্রয় দেওয়ার বিষয়টি যেন আমার মা কাউকে না জানান।

সিয়ামের মা নিশাদ নাহার জানান, ত্ব-হা ও তার সঙ্গীরা সাত দিন তাদের বাড়িতে ছিল, কিন্তু আশপাশের কেউ জানত না। এমনকি তার ছেলে সিয়ামও জানত না।

এরআগে গত ১০ জুন রংপুর থেকে ঢাকায় আসার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন। এছাড়াও তার সঙ্গে নিখোঁজ হয়েছেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন। নিখোঁজের আট দিন পর শুক্রবার রংপুরে বাড়িতে ফিরেছেন ত্ব-হা।–ভোরের কাগজ 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ত্ব-হাকাণ্ডে চাকরিচ্যুত হয়েছেন বন্ধু সিয়াম

প্রকাশিত সময় : ০৮:৫০:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১