বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাটমোহরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্য

পাবনার চাটমোহর উপজেলায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ির ছাইকোলা বিলে পাট কাটার সময়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই ইউনিয়নের কচুগাড়ি পশ্চিমপাড়ার মৃত শওকত আলীর ছেলে সাইফুল ইসলাম (৪২) ও মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে রেজাউল ইসলাম (৩৮)৷

এ সময় আটলংকা নতুনপাড়া গ্রামের আফতাব হোসেনের প্রায় দুই লক্ষ টাকার একটি গরু বজ্রপাতে মারা যায়।

ফৈলজানা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মিনহাজুল ইসলাম নান্নু এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার সময় দুই কৃষক কচুগাড়ির ছাইকোলা বিলের মধ্যে পাট কাটছিলেন। দুপুরে মুষলধারে বৃষ্টি শুরু হলে প্রচন্ডে শব্দে তাদের উপর বজ্রপাত হয়। এ সময় দুজন ঘটনাস্থলেই মারা যায়।- ভোরের কাগজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চাটমোহরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্য

প্রকাশিত সময় : ১১:২৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২