শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রানির মৃত্যুশোকে প্রিমিয়ার লিগ স্থগিত

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে যুক্তরাজ্যে চলছে সাত দিনের রাষ্ট্রীয় শোক। রানির মৃত্যুর প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনেও। রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের এই সপ্তাহের সব খেলা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এক জরুরি বৈঠকে বসে। সেখানেই এই গেমউইকের সব খেলা স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স বিবৃতিতে রানির মৃত্যুতে শোক জানিয়ে বলেন, দীর্ঘকাল দেশের সেবা করার জন্য রানির প্রতি আমরা এবং আমাদের ক্লাবগুলো শ্রদ্ধা জ্ঞাপন করছি। শুধু দেশের জন্যই নয়, পুরো দুনিয়ায় ছড়িয়ে-ছিটিয়ে তার গুণগ্রাহীদের জন্য এটা অত্যন্ত দুঃখের সময়। তার মৃত্যুতে যারা শোক পালন করছে তাদের প্রতি সংহতি জানাচ্ছি।

বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ জানায়, যুক্তরাজ্যে রাষ্ট্রীয় শোক চলাকালে প্রিমিয়ার লিগের অন্য ম্যাচগুলোর ব্যাপারে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। রানির মৃত্যুতে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড ক্রিকেট দলের তৃতীয় টেস্টের প্রথম দুই দিনের খেলা বাতিল হয়েছে।

সূত্র: ইএসপিএন, ইউরো স্পোর্টস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রানির মৃত্যুশোকে প্রিমিয়ার লিগ স্থগিত

প্রকাশিত সময় : ১০:২২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২