শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির তিন শহরে জরুরি সতর্কতা, রিয়াদে বিস্ফোরণের শব্দ

সৌদি আরবের রাজধানী রিয়াদসহ তিনটি এলাকায় সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। শনিবার (২৪ অক্টোবর) ভোরে জাতীয় আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে রিয়াদ, নজরান ও ওয়াদি আদ-দাওয়াসিরের বাসিন্দাদের এ বিষয়ে সতর্ক করা হয়।

সৌদি সিভিল ডিফেন্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পৃথক বার্তা প্রকাশ করে স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি সরকারি নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৪টার কিছু পর এসব সতর্কবার্তা দেওয়া হয়। এর কয়েক মিনিটের মধ্যেই রিয়াদের বিভিন্ন এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তবে বিস্ফোরণের কারণ কী এবং এর সঙ্গে সতর্কবার্তা জারির কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সম্ভাব্য বিপদ এড়াতে বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার এবং নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে কয়েকটি নির্দেশনা অনুসরণের কথা বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ঘরের ভেতরে থাকলে নিরাপদ স্থানে অবস্থান করতে হবে এবং জানালা ও কাচের কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকতে হবে। বাইরে অবস্থান করলে কাছাকাছি কোনো নিরাপদ ভবনে আশ্রয় নিতে হবে। তা সম্ভব না হলে শক্ত কোনো আড়ালের পেছনে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

গাড়ি চালানোর সময় সতর্কবার্তা পেলে নিরাপদ জায়গায় গাড়ি থামাতে হবে। একই সঙ্গে সেতু ও উঁচু ভবনের আশপাশ এড়িয়ে চলতে বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনে জড়ো না হওয়া এবং কোনো নিরাপত্তা অভিযান বা দুর্ঘটনার দৃশ্য ধারণ করতে গিয়ে নিজের নিরাপত্তা বিপন্ন না করার বিষয়েও সতর্ক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি শনিবার জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন শনাক্ত করার পর সেটি ভূপাতিত করা হয়েছে। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তবে পূর্বাঞ্চলে ড্রোন ভূপাতিত করার ঘটনা এবং রিয়াদ, নজরান ও ওয়াদি আদ-দাওয়াসিরে জারি করা সতর্কবার্তার মধ্যে কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে এখন পর্যন্ত কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করা হলেও তিনটি এলাকায় ঠিক কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছিল, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুর্গাপূজার ছুটি শেষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু

সৌদির তিন শহরে জরুরি সতর্কতা, রিয়াদে বিস্ফোরণের শব্দ

প্রকাশিত সময় : ০৩:২৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬