বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা

রাজশাহীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে জিএমজি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠাল বাড়িয়া এলাকায় ভোক্তা অধিদফতরের বিভাগীয় কার্যালয় এ অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, সেবার মান যাচাইয়ে বাজার নিয়মিত তদারকি কাজের অংশ হিসেবে রোববার দুপুরে কাঠালবাড়িয়া বাজার এলাকায় বাজার তদারকি অভিযান চালানো হয়। রঅভিযানে জিএমজি ফার্মেসিতে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। ২০১৮, ২০১৯,২০২০ কিংবা ২০২১ সালে ওষুধগুলোর মেয়াদ শেষ হলেও বিক্রির জন্য সংরক্ষণ করছিলেন তিনি।

এই অপরাধে ওই ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিদফতরের কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা

প্রকাশিত সময় : ০৯:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২