মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালালে কৃষ্ণা ও শামসুন্নাহারের ব্যাগ থেকে ডলার-টাকা চুরি

সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন, তবে দেশে পৌঁছেই দুঃসংবাদ শুনতে হলো দলের দুই খেলোয়াড়কে।রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহারের ডলার হারিয়েছে বলে অভিযোগ উঠেছে। ছাদখোলা বাসে বাফুফে ভবনে এসে ব্যাগ খুলে তারা ডলার খুঁজে পাননি।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘কৃষ্ণা ও শামসুন্নাহারের ডলার হারিয়েছে বলে জানিয়েছে। কৃষ্ণার ৯০০ ডলার ও বাংলাদেশি ৫০ হাজার টাকা এবং শামসুন্নাহারের ৪০০ ডলার হারিয়েছে। তাদের ধারণা, বাংলাদেশ বিমানবন্দর লাগেজ বেল্ট থেকে এটি হয়েছে।

গতকাল বুধবার রাতে দুজন বিষয়টি খেয়াল করেছেন। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ অথবা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সকে এখনো কোনো অভিযোগ জানানো হয়নি। আজ বৃহস্পতিবার দুপুরে ফেডারেশন থেকে বিমানবন্দরে যোগাযোগ করা হতে পারে বলে জানান গোলাম রব্বানী ছোটন।

বাংলাদেশ বিমানবন্দরে এ রকম অর্থ বা মালামাল খোয়ার ঘটনা নতুন নয়। যদিও কৃষ্ণা ও শামসুন্নাহার উভয়ে তালা দিয়েই লাগেজ ব্যাগেজে ডলার রেখেছিলেন। এরপরও এত ডলার লাগেজ ব্যাগে রাখায় সংশ্লিষ্ট অনেকেই বিস্মিত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শাহজালালে কৃষ্ণা ও শামসুন্নাহারের ব্যাগ থেকে ডলার-টাকা চুরি

প্রকাশিত সময় : ০১:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২