বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চারঘাটে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই খুন

রাজশাহীর চারঘাটে ছোট ভাই আনারুল ইসলামের হাসুয়ার কোপে প্রান  হারালেন বড় ভাই কামাল হোসেন (৪২)। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শলুয়া  ইউনিয়নের বথুয়া গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত কামাল 

হোসেনের পিতার নাম জামাল হোসেন। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন  ছোট ভাই আনারুল ইসলাম। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।  মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, পুর্ব 

থেকে বড় ভাই কামাল হোসেনের সঙ্গে ছোট ভাই আনারুল ইসলামের পাট  জাগ দেয়া ও টাকা পয়সা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক  পর্যায়ে ছোট ভাই আনারুল ইসলাম হাসুয়া নিয়ে বড় ভাই কামাল  হোসেনকে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় বড় ভাই কামাল  হোসেনকে পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  গেলে কর্তব্যরত চিকিৎসক কামাল হোসেনকে মৃত ঘোষনা করেন। সংবাদ  পেয়ে চারঘাট মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে।  মডেল থানার ওসি জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আসামীকে  গ্রেফতারে চেষ্টা করলেও পুলিশ উপস্থিত হওয়ার আগেই অভিযুক্ত আনারুল  পালিয়ে গেছে। তবে আসামীকে গ্রেফতারে সর্বাক্তক চেষ্টা অব্যাহত 

রয়েছেন। পরিবারের পক্ষ থেকে মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা  হয়েছে। লাশ ময়না তদন্তের জ্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন  করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

চারঘাটে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই খুন

প্রকাশিত সময় : ১১:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২