শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কোহিনুর আক্তার নামের এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের সাউদার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে সিজারিয়ান মাধ্যমে শিশুদের জন্ম দেন দুবাই প্রবাসী ওমর ফারুকের স্ত্রী কোহিনুর আক্তার (২৪)। 

জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে তিনটি ছেলে এবং একটি মেয়ে।

ওমর ফারুকের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভার সিকদার পাড়া গ্রামে। 

সাউদার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক আবুল মনসুর মো. দিদারুল আলম বলেন, ‘আমাদের হাসপাতালে অপারেশনের মাধ্যমে কোহিনুর আক্তার নামের এক নারী চার সন্তানের জন্ম দিয়েছেন। প্রসূতি এবং নবজাতক সবাই সুস্থ আছেন। তারা হাসপাতালে আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চট্টগ্রামে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

প্রকাশিত সময় : ০১:৩৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২