ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেন থেকে নামার পর ছিনতাইকারীর ছুরিকাঘাতে নাঈম ইসলাম (২২) নামের এক যাত্রী নিহত হয়েছেন। নিহত নাঈম নওগাঁ জেলা সদর মঙ্গলপুর পশ্চিম পাড়ার মো. আমজাদের ছেলে। তিনি কি কারণে আশুগঞ্জ এসেছিলেন সেটি জানা যায়নি। এ সময় আরও এক যাত্রী আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। রেলওয়ে পুলিশ নাঈমের লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) গভীর রাতে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত নাঈম যে বগি থেকে নেমেছিলেন সেটি ছিলো ঝোঁপঝাড়ের কাছে। এ কারণে সেখানে বেশ অন্ধকার ছিলো। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক হাতেম আলী ভূইয়া জানান, চট্রগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন দীর্ঘ বিলম্বে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে আসে। ট্রেনের পেছনের অংশ ছিলো প্লাটফর্মের বাইরে ঝোঁপঝাড়ের দিকে। পিছন দিকের দুই বগি থেকে দুই যুবক নামলে তাদেরকে ছিনতাইকারীরা ছুরি ধরে। এ সময় ছুরিকাঘাত করলে এক যুবক তার সাথে থাকা সব কিছু ছিনতাইকারীদের দিয়ে দেন। অপর যুবক নাঈম ইসলাম অপরাগতা জানালে ছিনতাইকারীরা তার গলায় ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। তার লাশ জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে ছিনতাইকারীর হাতে যাত্রী নিহত
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১০:৪৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
- ১২৩
Tag :
সর্বাধিক পঠিত



























