যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় মহাকাল স্কুল এ্যান্ড কলেজের নৈশ প্রহরী মাসুম সরদার (৩৮) নিহত হয়েছে। শুক্রবার সকালে বেনাপোলগামী ট্রেনের ধাক্কায় মহাকাল এলাকার ট্রাক ট্রার্মিনালের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। মহাকাল স্কুল এ্যান্ড কলেজ শাখার সহকারী শিক্ষক আবুল হাসান জানান, শুক্রবার সকাল ৭টায় মাসুম সরদার মোটরসাইকেলযোগে ভাঙ্গাগেট থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নৈশ প্রহরী মাসুম সরদার উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত খালেক সরদারের ছেলে। নওয়াপাড়া রেলওয়ের স্টেশনে দায়িত্বরত হাবিলদার আরএনডি এনামুল হক জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অভয়নগরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৮:২৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
- ১৫৬
Tag :
সর্বাধিক পঠিত


























