নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি খাদ্যগুদামে বিস্ফোরণের পর আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। আজ শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানান, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত ভবনটিতে ডাল, চাল, ভুসি, লবণ, কাগজের গোডাউন ছিল বলে জানায় ফায়ার সার্ভিস৷ খবর পেয়ে ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ৷ এ ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন এবং আওলাদ নামে এক শ্রমিক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন মারা গেছেন বলে যুগান্তরকে জানান সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সাইফুজ্জামান৷
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নারায়ণগঞ্জের খাদ্যগুদামে বিস্ফোরণ, নিহত ১
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৫:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
- ১৪১
Tag :
সর্বাধিক পঠিত


























