সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবন্ধী ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ মার্চ) দুপুর ১টায় শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা ভূঁইয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো ওই বাড়ির মৃত মো. শাহজাহান ভূঁইয়ার শারীরিক প্রতিবন্ধী ছেলে আবদুর রহমান ফাহিম (৭) ও বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে ফাহিমা আক্তার (১৬)। শাহরাস্তি থানার ওসি মো. শহীদ হোসেন ও স্থানীয় বাসিন্দা মোরশেদ আলী জানান, দুপুরে বসতঘরের পাশে টিউবওয়েলের সঙ্গে সংযুক্ত মোটর পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ছোটভাই ফাহিম। এ সময় বড়বোন ফাহিমা আক্তার তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেও ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. নুসরাত জাহান মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত সময় : ০৫:৫৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩