বান্দরবানের রুমার বগালেক এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই নারী। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ সোমবার (২০ মার্চ) বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয়দের বরাত দিয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দুপুরে রুমা বাজার থেকে একটি ট্রাক বগালেক যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ঝিরিতে পড়ে গেলে ঘটনাস্থলেই চার নারী নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। ওসি আরও জানান, আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বান্দরবানে ট্রাক-চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ : নিহত ৪
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৪:২৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- ২২৩
Tag :
সর্বাধিক পঠিত


























