কক্সবাজারের রামুতে মিনিট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ভরাব্রিজ এলাকায় কক্সবাজার-টেকনাফ আরাকান সড়কে এ দুর্ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজনের নাম বদিউল আলম (৫২) বলে জানা যায়। উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁপালং এলাকার আনু মিয়ার ছেলে তিনি। বাকি ২ জনের নাম পরিচয় এখনো জানা যায়নি। ওসি আনোয়ারুল জানান, উখিয়া-টেকনাফ আঞ্চলিক সড়কে রামু মধ্য খুনিয়াপালং এলাকায় কক্সবাজারমুখি অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। পরে আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সেখানে আরও একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ সদর হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৭:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- ৮২
Tag :
সর্বাধিক পঠিত


























