শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার উপদেষ্টা মুক্তাদির গ্রেপ্তার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শনিবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এ খবর নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস। তিনি বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় ২০১৮ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় খন্দকার মুক্তাদিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিলো। সেই মামলায় তাকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সিলেট বিএনপির একটি সূত্রে জানিয়েছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সিলেটে অবস্থান কর্মসূচির আয়োজন করেছে মহানগর বিএনপি। এই কর্মসূচিতে অংশ নিতে বিমান যোগে সিলেটে আসেন মুক্তাদির। বিমানবন্দর থেকে বের হওয়ার পরপর তাকে গ্রেপ্তার করা হয়। খন্দকার আব্দুল মুক্তাদির সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে বিএনপি-নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খালেদা জিয়ার উপদেষ্টা মুক্তাদির গ্রেপ্তার

প্রকাশিত সময় : ০৭:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩