বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেট পিছু ছাড়ছে না সাকিবের

দিনটা উৎসবের হোক বা আর আট-দশটা সাধারণ দিনের মতো…ক্রিকেট সাকিব আল হাসানের পিছু ছাড়ছেই না। ঈদের দিনও ব‌্যাট হাতে সময় কাটালেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। পাড়ার বন্ধুদের নিয়ে মাতলেন ক্রিকেটানন্দে। আজ পবিত্র ঈদুল ফিতর। সারাদেশ উৎসবে মাতোয়ারা। সাকিব আল হাসান অনেক দিন পর গ্রামের বাড়ি মাগুড়াতে ঈদ পালন করছেন। তাইতো আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের বাড়তি উন্মাদনা, উল্লাস। সকালে বাবা মাশরুর রেজাকে নিয়ে মাগুরা শহরের নোমানী ময়দানে ঈদের নামাজ পড়েন সাকিব। পরে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। দেশের মানুষদের উদ্দেশে সাকিব গণমাধ‌্যমে বলেন, ‘সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আশা করি ঈদটা আনন্দে কাটবে।’ বাসায় গিয়ে কিছু সময় থেকে সাকিব বেরিয়ে যান বন্ধু-বান্ধবদের সঙ্গে। এরপর তাকে দেখা যায় ক্রিকেট খেলতে। কোনো মাঠ নয়, নির্জন খোলা যায় সাকিবের ব‌্যাটিংয়ের একটি ছবি রীতিমত ভাইরাল হয়েছে। সাকিবের ঈদ শুরু হয়েছিল দুদিন আগেই। বন্ধুবান্ধব নিয়ে মাগুড়া চষে বেড়াচ্ছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। মোটরবাইক নিয়ে এদিক-ওদিক যাচ্ছেন। যেখানেই মন চাচ্ছে সেখানেই বসে জমিয়ে তুলছেন আড্ডা। মাগুড়ায় এবার ঈদ পালন করে সবাইকে চমকে দিয়েছেন সাকিব। ধারণা করা হচ্ছিল, খেলা না থাকায় যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানদের কাছে ছুটে যাবেন। কিন্তু এবার সাকিব দেশে প্রিয়জনদের সঙ্গে ঈদ করছেন। জানা গেছে, ঈদের পর যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানদের কাছে যাবেন সাকিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ক্রিকেট পিছু ছাড়ছে না সাকিবের

প্রকাশিত সময় : ১১:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩